ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

`হাতিরঝিলের আদলে দিয়াবাড়ি খালপাড়ে শিশুদের বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে'


  • আপলোড সময় : শনিবার ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:১১ পিএম

রাজধানীর উত্তরা এলাকায় খাল ও নালার দুই ধার ঘেঁষে পার্ক ও বসার স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বিনোদন ও হাঁটার উপযোগী পরিবেশ গড়ে তুলতে খাল পরিষ্কার, হাঁটার পথ নির্মাণ এবং বসার ব্যবস্থা স্থাপনের কাজ চলছে। হাতিরঝিলের আদলে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মদ আফাজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ঢাকা মহানগর উত্তর)। তাঁর তত্ত্বাবধানে খালের পানি পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং দুই পাশে সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অপরিষ্কার অবস্থায় থাকা খালটি এখন নতুন রূপ পেতে যাচ্ছে।

পবিত্র মাহে রমজান মাসে শনিবার সকাল দশটায় উত্তরা ১৫ নম্বর সেক্টর সংলগ্ন ২ নম্বর ব্রিজের পাশে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার ও লেকপার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় মুহাম্মদ আফাজ উদ্দিন ও তাঁর নেতাকর্মীদের। এ সময় তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালের দুই পাশ পরিষ্কারে কাজ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, হাতিরঝিলের আদলে দিয়াবাড়ি খালপাড়ের পাশে শিশুদের জন্য একটি আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে। উত্তরা এলাকার মানুষ যেন পরিবার-পরিজন নিয়ে নিরাপদে হাঁটতে পারে, বসতে পারে এবং জলাশয়ের সৌন্দর্য উপভোগ করতে পারে—এই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ প্রায় সম্পন্নের পথে রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে শিগগিরই উদ্বোধন করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, খালের দুই ধারকে স্থায়ীভাবে সুন্দর ও টেকসই রাখতে সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংবাদমাধ্যমকে ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরার আহ্বান জানান তিনি, যাতে প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ দ্রুত গ্রহণ করা যায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরা এলাকায় একটি কার্যকর ও নিরাপদ বিনোদন কেন্দ্র গড়ে উঠবে, যা নগর জীবনে স্বস্তির পরিসর বাড়াবে। শিশু ও পরিবারের জন্য উন্মুক্ত ও সবুজ পরিবেশ তৈরি হলে এলাকার সামাজিক পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ ধরনের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হলে উত্তরা এলাকার খাল ও জলাশয়গুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি জনসাধারণের ব্যবহার উপযোগী স্থান হিসেবে গড়ে উঠতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর